Viral Video: ক্যালিফোর্ণিয়ার আভিলা সমুদ্র সৈকতে ঘটে যাওয়া এক পুরোনো ভিডিও আবার ভাইরাল, কুঁজোতিমির আক্রমণ থেকে বাঁচলেন তিমি পর্যবেক্ষকরা

ক্যালিফোর্ণিয়ার আভিলা সমুদ্র সৈকতে ঘটে যাওয়া এক পুরোনো ভিডিও আবার ভাইরাল হতে দেখা গেল। আভিলা সমুদ্রে কুঁজো তিমির উপস্থিতি সন্ধান করতে  দু'জন তিমি মাছ সন্ধানীর ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। হঠাৎ করে একটি কুঁজো তিমি তাদের কায়াককে উল্টে ফেলে এবং তাদেরকে কায়াক সমেত প্রায় খেয়ে নিতে চলেছিল। পরে অন্যান্য কাইয়াকের সঙ্গীরা এবং প্যাডেলবোর্ডাররা তাদের সাহায্য করতে আসেন এবং পরীক্ষা করেন যে তারা আহত হয়নি।

সাধারণত একটি হাম্পব্যাক তিমি বা কুঁজো তিমি  ৬০ ফুট পর্যন্ত লম্বা হয়। এদের  ওজন থাকে প্রায় ৪০ টনের মতো। বাঁচে ৮০-৯০ বছর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement