Viral Video Of Drunk Man: চারপাশ দিয়ে হুস হুস করে বেরোচ্ছে গাড়ি, মারণ ফাঁদের মাঝে ব্যস্ত রাস্তায় পুস-আপস মদ্যপের, ভাইরাল ভিডিয়ো

Liquor (Pixabay)

ব্যস্ত রাস্তায় শরীর চর্চা। রাতের ব্যস্ত রাস্তায় এক হাত মাটিতে ছুঁইয়ে যখন পুস-আপস দিতে শুরু করেন এক ব্যক্তি, তা দেখে কার্যত অবাক হয়ে যান  অনেকে। পুণেতে (Pune) এমনই একটি ছবি প্রকাশ্যে উঠে আসায় তা নিয়ে জোর চর্চা শুরু হয়। যেখানে পুণের সন্ধেবেলার রাস্তায় এক মদ্যপ ব্যক্তিকে (Drunk Man) দেখা যায় ব্যস্ত রাস্তার মাঝে পুস-আপস দিতে। এক হাত মাটিতে ছুঁইয়ে ভর দিয়ে ওই মত্ত ব্যক্তি যখন পুস-আপস শুরু করেন, তা দেখে লোকজন জড়ো হয়ে যান। রাস্তায় যখন ব্যস্ততা, সেই সময় যে কোনও মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। চারপাশ থেকে যখন একের পর এক চলন্ত গাড়ি আসছে, সেই সময় কেন ওই ধরনের ব্যবহার করেন সংশ্লিষ্ট ব্যক্তি, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগলেও, কাউকে কিছু বলতে দেখা যায়নি।

আরও পড়ুন: Video: রাস্তার সাইনবোর্ডে উঠে 'পুসআপস', মদ্যপের কীর্তি ভাইরাল দেখুন

দেখুন রাস্তার মাঝে পুস-আপস মদ্যপ ব্যক্তির...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement