মালিকের প্রাণ বাঁচাতে বিষধর সাপের সঙ্গে লড়াই কুকুরের, দেখুন ভিডিয়ো

কুকুর সবসময়ই প্রভুভক্ত হয়। মহাভারতের যুগ থেকেই তার প্রমাণ পাওয়া গেছে। পোষ্যর প্রভুভক্তির আরেক এক নিদর্শন দেখা গেল উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায়।

মির্জাপুর: কুকুর (Dog) সবসময়ই প্রভুভক্ত হয়। মহাভারতের যুগ থেকেই তার প্রমাণ পাওয়া গেছে। পোষ্যর প্রভুভক্তির আরেক এক নিদর্শন দেখা গেল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মির্জাপুর (Mirzapur) জেলায়। মালিককে সাপের (snake) কামড় থেকে বাঁচাতে ব্যাপক লড়াই করল একটি কুকুর। যার ভিডিয়ো (Video) সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল (viral) হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কুকুরটির নাম জুলি (Julie)। তার মালিক বাড়ির সামনে একটি ফাঁকা জায়গায় বসেছিলেন। সেসময় কুকুরটি লক্ষ্য করে সাত ফুট লম্বা একটি সাপ তার মালিককে কামড়ে দিতে যাচ্ছে। তখন ঝাঁপিয়ে পড়ে সাপের সঙ্গে লড়াই করতে থাকে সে। তাকে কামড়ে ধরে মাটিতে আছাড় মারতে থাকে। যতক্ষণ পর্যন্ত না সাপটি মারা যাচ্ছে, ছাড়ে না। তার এই লড়াইয়ের ভিডিয়ো দেখে আপ্লুত হয়ে পড়েছেন নেটিজেনরা। কুর্নিশ জানাচ্ছে ওই সারমেয়ের প্রভুভক্তিকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement