Viral Video: গায়ে সাদা চাদর, গলায় ফুলের মালা, মৃতদেহ সেজে রিলস বানাতে গিয়ে বিপাকে যুবক, ভাইরাল ভিডিয়ো

জানা গিয়েছে তাঁর নাম মুকেশ কুমার। উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার বাসিন্দা তিনি।

তদেহ সেজে রিলস বানাতে গিয়ে বিপাকে যুবক (ছবিঃX@Sachin Gupta)

বর্তমানে রিলসের(Reels) নেশায় আসক্ত(Addicted) অনেকেই। বিশেষ করে বর্তমান প্রজন্ম। রিলস ভিডিয়োর (Video)নেশায় জীবন বাজি রাখতেও পিছপা হন না কেউ-কেউ সেই উদাহরণও পূর্বে মিলেহে বহু। এ বার রিলস বানানোর জন্য মরার ভান করতে গিয়ে বিপাকে পড়লেন এক যুবক। জানা গিয়েছে তাঁর নাম মুকেশ কুমার। উত্তরপ্রদেশের(Uttar Pradesh) কাসগঞ্জ জেলার বাসিন্দা তিনি। রিলস বানানোর জন্য রাস্তায় গায়ে সাদা চাদর, গলায় ফুলের মালা ও নাকে তুলো দিয়ে মৃতদেহর মতো পড়ে থাকেন তিনি। তাঁকে দেখতে ভিড় জমায় পথচলতি মানুষ। এরপরই পুলিশের কাছে খবর গেলে মুকেশ নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই রিলস ভিডিয়োটি।

In Uttar Pradesh's Kasganj district, a young man pretended to be de@d by lying down on a crossroad for a Instagram Reel, The police arrested this Reelputra Mukesh Kumar.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement