Viral Video: বলিউডের গানে নেচে ভাইরাল পাক দম্পতি, 'বিড়ি জ্বালাইলে'র তালে মাত সোশ্যাল মিডিয়া (দেখুন ভিডিও)

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক দম্পতি জুটি বিয়ে বাড়ির আসরে ‘বিড়ি জ্বালাইলে’ গানে তুমুল নাচ করছেন। মহিলাটির পরনে কমলা রঙেরপাকিস্তানি শারারা ও পুরুষের পরনে কুর্তা পায়জামা।

Viral Pak Husband wife Dancing Photo Credit: Instagram@ thebilalijaz

বর্তমানে ট্রেন্ড হয়েছে কোনো কিছু ঘটনা ঘটলেই তা ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা। আর সেই পোস্ট যদি নেটিজেনদের নজর কেড়ে নেয় তবে ওই পোস্ট হয়ে যেতে পারে ভাইরাল। কিছুদিন আগেই বলিউডের গানে নেচে নেটিজেনদের মনে ঝড় তুলেছিলেন পাকিস্তানী তরুণী আয়েশা। সম্প্রতি ইন্টারনেটে আবার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আয়েশার কায়দায় বিয়ে বাড়িতে এক দম্পতিকে তুমুল নাচ করতে দেখা গিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক দম্পতি জুটি বিয়ে বাড়ির আসরে ‘বিড়ি জ্বালাইলে’ গানে তুমুল নাচ করছেন। মহিলাটির পরনে কমলা রঙেরপাকিস্তানি শারারা ও পুরুষের পরনে কুর্তা পায়জামা। তাঁরা গানের তালে ব্যাপক কায়দায় নাচ করে মন জয় করে নিয়েছেন আপামর নেট নাগরিকদের। তাদের কেমিস্ট্রি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। ভিডিওটি ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।

আপনিও দেখুন সেই ভিডিও:

 

View this post on Instagram

 

A post shared by Signature by BILAL IJAZ (@thebilalijaz)

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement