Viral Video: চালক ছাড়াই চলছে ট্রাক, পুনের ঘটনা ভাইরাল হতেই ছড়াল আতঙ্ক, দেখুন ভিডিয়ো

সেই সময় ওই রাস্তায় কোনও গাড়ি বা পথচলতি মানুষ থাকলে বড়সড় বিপদ ঘটতে পারত।

খালি চালকের (Driver) আসন, কিন্তু দিব্যি চলছে ট্রাক (Truck)। হ্যাঁ, এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে পুনের (Pune)হাদাপসার এলাকার এক রাস্তায়। জানা গিয়েছে, রাতের অন্ধকারে চালক ছাড়াই পিছনের দিকে চলতে শুরু করে ট্রাকটি। সিসিটভি ক্যামেরায় (CCTV Camera) ধরা পড়েছে গোটা ঘটনাটি। ভিডিয়োটি ভাইরাল (Viral Video) হতেই আতঙ্ক ছড়িয়েছে। চালক ছাড়া কীভাবে এমনটা হওয়া সম্ভব এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। এই ঘটনায় উদ্বেগও প্রকাশ করছেন অনেকেই। কারণ সেই সময় ওই রাস্তায় কোনও গাড়ি বা পথচলতি মানুষ থাকলে বড়সড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাকটি পুনে পুরসভার হলেও এটি সম্পর্কে তেমন বিস্তারিত কিছু জানা যায়নি।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement