Viral Giant Crocodile In Port Blair: ২০ ফুটেরও বেশি বড় কুমিরের দেখা মিলল পোর্ট ব্লেয়ারে, দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের (দেখুন ভিডিও)
দেখলেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়! এত বড় কুমির ভারতের বুকে? ভাইরাল হওয়া ভিডিও কিন্তু সেই কথাই বলছে। সম্প্রতি পোর্ট ব্লেয়ারে ২০ ফুট লম্বা একটি কুমির দেখা গেছে, Nature Is Amazing নামক একটি এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা ভিডিওটি ভাইরাল হয়েছে। অনেক ইউটিউব ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্টেও এই সংক্রান্ত দাবি করা হয়েছে।আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বড় আকারের লবণাক্ত জলের কুমিরের উপস্থিতি অস্বাভাবিক নয়। কিন্তু ২০ ফুট বা তার বেশি দৈর্ঘ্যের কুমির অত্যন্ত বিরল এবং সাধারণত এগুলিকে "দৈত্যাকার" (monster) কুমির হিসেবেই ধরা হয়।
রোদ পোহাচ্ছে দৈত্যাকার কুমিরঃ-
অ্যানাটোলিয়া (Anatolia) নামের একটি ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে পোর্ট ব্লেয়ারে দেখা যাওয়া একটি বিশাল লবণাক্ত জলের কুমির (saltwater crocodile)-কে প্রায় ২৫ ফুট লম্বা বলে দাবি করা হয়েছিল। তবে এই ধরনের মাপ অনেক ক্ষেত্রেই আনুমানিক হয়ে থাকে। তবে ভাইরাল হওয়া এই ধরনের খবর সাধারণত স্থানীয় কর্তৃপক্ষের সতর্কতা এবং সুরক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত থাকে। তাই ভ্রমণার্থীরা সাবধান।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)