Video: রাস্তায় ফল, সবজির মত বিক্রি হচ্ছে ম্যাগি, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল

Maggie (Photo Credit: Instagram)

রাস্তার উপর খোলা গাড়িতে বিক্রি হচ্ছে ম্যাগি। সবজির মত করে খোলা রাস্তায় গাড়িতে করে ম্যাগি বিক্রি করা হচ্ছে। এমনইএকটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। মানুষ যখন সবজি, ফল, বাদাম রাস্তার উপর থেকে কিনতে অভ্যস্ত, সেই সময় ম্যাগি কীভাবে খোলা রাস্তায় বিকোচ্ছে,তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা।

দেখুন ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

ভিডিয়ো দেখে অনেকেই প্রশ্ন তোলেন, এগুলি কি এক্সপায়ার্ড হয়ে যাওয়া ম্যাগি? কেউ আবার বলতে শুরু করেন, ফ্যাক্টরি থেকে যে ওয়েস্ট বের হয়, এই ম্যাগি সেরকমই কিছু বলেও অনেকে দাবি করেন। সবকিছু মিলিয়ে ম্যাগির ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement