Dog Stuffed In Bag Video: নির্মম ছবি, অসহায় কুকুরকে ব্যাগে ভরে মুখ বন্ধ করে চলন্ত ট্রেনে ফেলে দেওয়া হল
ব্যাগের মধ্যে ভরে অসহায় কুকুরকে (Dog) ফেলে দেওয়া হল ট্রেনের (Train) কামরায়। অসহায় অবস্থায় কোনও প্রাণী পড়ে রয়েছে, এমন আন্দাজ করে সেখানে ট্রেনের কয়েকজন যাত্রী এবং এক পুলিশ কর্মী হাজির হন। এরপর তাঁরাই কোনওক্রমে ওই ব্যাগের মুখ খোলেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরার ভিতর থেকে। এরপর ওই ব্যাগ কোনওক্রমে আস্তে আস্তে খুলে, সেখান থেকে কুকুরটিকে বেরিয়ে যাওয়ার রাস্তা করে দেন। ট্রেনের অপরদিকের প্ল্যাটফর্মে আরও বেশ কিছু যাত্রী দাঁড়িয়ে ছিলেন, তাঁরা বলতে শুরু করেন, কারও বাড়ির পোষা কুকুর এটি। তবে যে আলোচনাই হোক না কেন, অসহায় সারমেয়র এমন দশা দেখে অনেকেই অবাক হয়ে যান। উত্তর ২৪ পরগণার বারাসাত (Barasat) প্ল্যাটফর্ম থেকে এমনই একটি দৃশ্য কার্যত ভাইরা হয়ে যায় অন্তর্জালে।
দেখুন কুকুরটিকে কীভাবে অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া হয়...
View this post on Instagram
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement