Uttar Pradesh: উত্তরপ্রদেশে দুই যুবককে বেধড়ক মার, ভিডিয়ো ভাইরাল হতেই থানার দারস্ত গ্রামবাসী

রাস্তার ধারে বাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি চলছে তাঁদের উপর। বারে বারে ছেড়ে দেওয়ার জন্যে ভিক্ষা চাইছে দুই যুবক। তাদের কথায় কর্ণপাত না করেই মাটিতে ফেলে বেধড়ক মারধর চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীর দল।

Uttar Pradesh Viral Video (Photo Credits: X)

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাগপতে দুই যুবকে উত্তম মধ্যম মারছে একদল যুবক। রাস্তার ধারে বাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি চলছে তাঁদের উপর। বারে বারে ছেড়ে দেওয়ার জন্যে ভিক্ষা চাইছে দুই যুবক। তাদের কথায় কর্ণপাত না করেই মাটিতে ফেলে বেধড়ক মারধর চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীর দল। মারধরের একটি ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়ো ভাইরাল হতেই গ্রামবাসীরা মঙ্গলবার সিটি থানায় গিয়ে অভিযোগ জানায় এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে তাঁরা।

আরও পড়ুনঃ  টাইগার রিজার্ভ থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠতেই গাড়ির ধাক্কা, মৃত্যু চিতাবাঘের

দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement