Uttar Pradesh: বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ল যুবকের, নিমেষে শেষ জলজ্যান্ত প্রাণ

আচমকাই রাস্তার হাই ভোল্টেজের তার ছিঁড়ে এসে পড়ে যুবকের উপর। মাটিয়ে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে সে।

Meerut Viral Video (Photo Credits: Twitter)

মিরাট, ২১ মার্চঃ উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মিরাটে (Meerut) রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে মৃত্যু হল এক যুবকের। রাস্তার মাঝে ছটফট করতে করতে শেষ হয়ে গেল একটা জলজ্যান্ত প্রাণ। আচমকাই রাস্তার হাই ভোল্টেজের তার ছিঁড়ে এসে পড়ে যুবকের উপর। মাটিয়ে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে সে। সারা শরীর দিয়ে তাঁর ধোঁয়া বের হয়। আশেপাশের মানুষজন মিলে কাঠের দণ্ড দিয়ে যুবকের শরীর থেকে সেই বিদ্যুতের তার সরিয়ে তাঁকে নিয়ে যায় হাসপাতালে।

দেখুন সেই দৃশ্য... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement