Video: গরুর মুখ কামড়ে ধরে ঝুলে পড়ল পিটবুল, ভয়ানক ভিডিয়ো

Pitbull Attacks Cow (Photo Credit: Twitter)

গরুর মুখ কামড়ে ধরল পিটবুল (Pitbull)। কানপুরে (Kanpur) সারসাইয়া ঘাটে জলের মধ্যে নেমে গরুর (Cow) মুখ কামড়ে ধরে পিটবুল। কোনওভাবে গরুর কাছ থেকে পিটবুলটিকে সরানো যাচ্ছিল না।গরুর মুখ কামড়ে, থুঁতনি চিবিয়ে ফেলে পিটবুলটি। সারসাইয়া ঘাটে হাজির অনেকেই গরুর কাছ থেকে কুকুরটিকে সরানোর চেষ্টা শুরু করে। তবে বেশ কিছুক্ষণ ধরে লড়াইয়ের পর শেষে গরুর কাছ থেকে পিটবুলটিকে সরানো হয়। কুকুরের কামড়ে গরুটি ছটপট করলেও প্রথমে নিস্তার মেলেনি। পরে সেখানে হাজির প্রত্যেকের চেষ্টায় গরুর কাছ থেকে কুকুরটিকে সরানো হয়। ঘটনার পর থেকে কানপুরের সারসাইয়া ঘাটের চারপাশে ঘেঁষতে ভয় পেতে শুরু করেন মানুষ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement