রোগীনির চুল টেনে বিছানায় ফেলছেন নার্স, দেখুন অমানবিক ভিডিয়ো

রোগীনির চুল টেনে ধরে তাঁকে জোর করে হাসপাতালের বেডে ফেলে দিচ্ছেন এক নার্স। উত্তরপ্রদেশের সীতাপুর জেলা হাসপাতালে ঘটা এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল (Viral Video) হয়েছে।

সীতাপুর: রোগীনির চুল (Patient's Hair) টেনে ধরে (Grabbing) তাঁকে জোর করে হাসপাতালের বেডে (Bed) ফেলে দিচ্ছে এক নার্স (Nurse)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সীতাপুর (Sitapur) জেলা হাসপাতালে ঘটা এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল (Viral Video) হয়েছে। ওই নার্সের ব্যবহার দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। অবিলম্বে ওই নার্সের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে বেশিরভাগ।

কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক রোগীনিকে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছেন হাসপাতালের এক কর্মচারী। রোগীনিটি তা নিতে চাইছেন না বলে একজন নার্স তাঁর চুল টেনে ধরে জোর করে হাসপাতালের বেডে শুইয়ে দিতে চাইছে। যে ব্যবহারটি একজন রোগীনির সঙ্গে করা অনুচিত বলেই মনে করছেন সবাই। হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও ওই নার্সের বিরুদ্ধে শাস্তি নেওয়ার আর্জি জানিয়েছেন নেটিজেনরা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement