UP Shocker: ঝগড়ার জেরে মাথায় ইট মেরে খুন, মর্মান্তিক ভিডিয়ো

সামান্য বিষয় নিয়ে দু'দল যুবকের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তার থেকে শুরু হয়ে যায় ঝগড়া। আর তারপরই এক যুবককে মাথায় ইট মেরে খুন করা হল।

গাজিয়াবাদ: সামান্য বিষয় নিয়ে দু'দল যুবকের মধ্যে কথা কাটাকাটি (Argument) হচ্ছিল। তার থেকে শুরু হয়ে যায় ঝগড়া। আর তারপরই এক যুবককে মাথায় ইট মেরে খুন (Head Smashed With Brick) করা হল। পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে (Ghaziabad)। মর্মান্তিক এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার পরেই প্রবল বিতর্ক শুরু হয়েছে। অভিযুক্তদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি (Manhunt) ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম বরুণ। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এদিকে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই অভিয়ুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে উত্তরপ্রদেশের পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement