গাড়িতে পছন্দের নম্বর প্লেট পেতে ১২২ কোটি টাকা খরচ দুবাইয়ের ব্যবসায়ী

টাকা থাকলে কত কিছু শখই না মেটানো যায়। গাড়ির একটা নম্বর প্লেটের জন্য ১২২ কোটি ৬১ লক্ষ টাকা খরচ করলেন দুবাইয়ের এক ব্যবসায়ী।

Car (Photo Credit: Twitter)

টাকা থাকলে কত কিছু শখই না মেটানো যায়। গাড়ির একটা নম্বর প্লেটের জন্য ১২২ কোটি ৬১ লক্ষ টাকা খরচ করলেন দুবাইয়ের এক ব্যবসায়ী। দুবাইয়ের রাস্তায় চলা গাড়ির পছন্দমত নম্বর পাওয়ার এক নিলামের আয়োজন হয়েছিল। তাতে সবার নজরে ছিল পি ৭ (P7) নম্বরের দিকে। কারণ দুবাইতে ৭ হল খুব শুভ, পবিত্র সংখ্যা। আর এই পি ৭ নম্বরের জন্য নিলামে একেবারে ৫৫ মিলিয়ন দুবাই দিরহাম খরচ করলেন এক ব্যবসায়ী। ভারতীয় মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় ১২২ কোটি ৬১ লক্ষ ৪৪ হাজার ৭০০ টাকা।

১৫ মিলিয়ন দুবাই দিরহাম থেকে শুরু হয়েছিল নিলাম পর্ব। তারপর সাত জনের দর হাঁকাহাঁকির পর সেটা চলে যায় ৫৫ দিরহামে।

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement