Telangana: টাকা নিয়ে অশান্তি, পরিণতি ছেলের হাতে খুন মা

টাকা নিয়ে দুজনের মধ্যে বচসার মাঝে রাগের বশবর্তী হয়ে শাড়ির আচল মায়ের গলায় পেঁচিয়ে ধরে ছেলে। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Telangana (Photo Credits: X)

মায়ের সঙ্গে টাকা নিয়ে অশান্তি। আর সেই অশান্তির পরিণতি ছেলের হাতে মায়ের খুন। তেলাঙ্গানার (Telangana) শাদনগর-কেশমপেট রোডের বাসিন্দা শিব কুমার নামের এক যুবকের বিরুদ্ধে তাঁর মা সুগুনাম্মাকে খুনের অভিযোগ উঠেছে। টাকা নিয়ে দুজনের মধ্যে বচসার মাঝে রাগের বশবর্তী হয়ে শাড়ির আচল মায়ের গলায় পেঁচিয়ে ধরে ছেলে। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ রাম ভজনের মাঝে মন্দিরে হাজির সাক্ষাৎ রামভক্ত হনুমান, দেখুন ভিডিয়ো

দেখুন নির্মম ভিডিয়ো... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement