Suicide Attempt in Uttar Pradesh: থানার শৌচাগারে আত্মহত্যার চেষ্টা অপহরণের অভিযোগে ধৃত ব্যক্তির, চাঞ্চল্য

Suicide Attempt in Uttar Pradesh (Photo Credits: X)

থানার মধ্যে আত্মহত্যার চেষ্টা ধৃত ব্যক্তির। থানার শৌচাগারে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বছর ২৪ এর গৌরব নামের ওই ব্যক্তি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কাশগঞ্জ এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, এক নাবালিকাকে অপহরণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু থানার মধ্যে নাবালিকার পরিবার এবং পুলিশ গৌরবের উপর মানসিক অত্যাচার চালাত বলে পালটা অভিযোগ তুলেছে তাঁর পরিবার। শৌচাগার থেকে গৌরবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ লরির চাকার পিষে মৃত্যু ৮ বছরের বালকের, মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজ দেখুন

রইল ভিডিয়ো... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement