Greater Noida: খাবারের লোভ দেখিয়ে বহুতলের সাত তলা থেকে কুকুরকে ফেলে দিল বাসিন্দারা, দেখুন ভিডিয়ো

বিহান হেরিটেজ সাপপেয়ার সোস্যাইটির এক বহুতলের সাত তলা থেকে একটি পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠল।

ফাইল ফটো (Photo Credits: Pixabay)

গ্রেটার নয়ডা সেক্টর ১-এ চাঞ্চল্যকর ঘটনা। সেখানকার বিহান হেরিটেজ সাপপেয়ার সোস্যাইটির এক বহুতলের সাত তলা থেকে একটি পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠল। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গিয়েছে, একটি কুকর উঁচু থেকে নিচে পড়ল। ঘটনাস্থলেই কুকুরটি মারা যায়।

স্থানীয়দের অভিযোগ, সেখানকার কয়েকজন বাসিন্দা পরিকল্পনা করে কুকুরটিকে সাত তলায় নিয়ে যায়। তারপর কুকুরটিকে খাবারের লোভ দেখিয়ে সাত তলা থেকে একেবারে নিচে ছুঁডে ফেলে মেরে দেয়। উত্তর প্রদেশ পুলিশের দৃষ্টি আকর্ষণ করে অসহায় প্রাণী হত্যার অভিযোগে দোষীদের গ্রেফতার করার দাবি উঠেছে।

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement