Lucknow: লখনউতে মর্মান্তিক পথ দুর্ঘটনার ভিডিও ভাইরাল, গ্রেফতার চালক

ভিডিওটি ভাইরাল হওয়ার পর, পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করে।

Speeding Car hits Scooty (Photo Credit: X)

নয়াদিল্লি: উত্তর প্রদেশের রাজধানী লখনউতে (Lucknow) একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। একটি দ্রুতগতীর এসইউভি গাড়ি এক স্কুটার আরোহীকে ধাক্কা দিয়েছে। স্কুটারটি এসইউভিতে আটকে যায় এবং কয়েক কিলোমিটার ধরে এসইউভি সেটিকে টেনে নিয়ে যায়। এই মর্মান্তিক পথ দুর্ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, এসইউভিটি গাজিয়াবাদের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ইঞ্জিনিয়ার ব্রিজেশ সিংয়ের। ভিডিওটি ভাইরাল হওয়ার পর, পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করে। বর্তমানে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে এবং মামলার বিস্তারিত তদন্ত চলছে।

লখনউতে মর্মান্তিক পথ দুর্ঘটনা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement