Viral Snake Video : লম্বা বিষধর সাপের গায়ে ভুল করে পা দিতেই ছোবলের মুখে খুদে, কীভাবে বাঁচল মা, দেখুন দমবন্ধকরা ভিডিও

বাড়ির সিঁড়ির ঠিক নিচে রাস্তায় ঘাপটি মেরে বসেছিল লম্বা বিষধর এক সাপ।

যত বিপদেই থাকুন, মাথাটা ঠান্ডা রাখতে হয়। এমনই একেবারে শ্বাসরুদ্ধ হওয়ার মত ভিডিও সামনে এল। কর্ণাটকের মান্ডিয়ার ঘটনা। সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, মায়ের সঙ্গে ঘর থেকে বের হচ্ছে এক বাচ্চা ছেলে। কিন্তু বাড়ির সিঁড়ির ঠিক নিচে রাস্তায় ঘাপটি মেরে বসেছিল লম্বা বিষধর এক সাপ। কিছুতেই দেখে বোঝা যাচ্ছিল না সাপটাকে। ছোট্ট ছেলেটা সেসব খেয়াল না করেই ভুল করে সেই সাপের গায়ে পা দিয়ে দেয়। পায়ে চাপা পড়তেই সাপটা ফণা তুলে উঠে ছেলেটিকে দংশন করতে যায়।

ছেলেটির মা আচমকা দেখতে পায় সাপটি ছোবল মারতে যাচ্ছে। আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায়, সাপের নিশ্চিত ছোবল থেকে নিজের ছেলেকে বাঁচায় মা। বাচ্চাটির মায়ের ঠান্ডা মাথার কৌশলে ঘায়েল হয়ে, সাপটি নিজের ছন্দে চলে যায়। আরও পড়ুন -লাঠিতে কম্বল জড়িয়ে গর্ভবতী মহিলাকে ঝুলিয়ে নিয়ে যাওয়া হল হাসপাতালে (দেখুন ভিডিও)

দেখুন দমবন্ধ করা সেই ভিডিও

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement