Shocking Video: থানায় নিয়ে গিয়ে পুলিশ পেটাচ্ছে কংগ্রেস নেতাকে, ভিডিয়ো ভাইরাল হতেই তোলপাড়

Police Assault Congress Leader (Photo Credit: X/Screengrab)

কেরলের (Kerala) কংগ্রেস নেতাকে (Congress Leader) হেনস্থা করা হচ্ছে। অপমান করে মারধর করা হচ্ছে। এবার কেরল থেকে এমনই একটি ফুটেজ সামনে এল। যেখানে কেরলের কংগ্রেস নেতা সুজিতকে নিজেদের হেফাজতে নিয়ে মারধর করা হয়। কেরলের কুনামকুলাম থানায় হেফাজতে নিয়ে সুজি নামের ওই কংগ্রেস নেতাকে  মারধর করা হয়। হেনস্থাও চলে থানার ভিতরে। যে ভিডিয়ো (Viral Video) প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ কীভাবে হেফাজতে নিয়ে ওই কংগ্রেস নেতাকে এভাবে হেনস্থা করতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন বহু মানুষ।

কুনামকুলাম থানার ওই ঘটনা নিয়ে বিষোদগার প্রকাশ করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, যে পুলিশ অফিসাররা নিয়ম ভেঙেছেন, ফোর্সে থাকার তাঁদের কোনও অধিকার নেই। পাশাপাশি হেফাজতে নিয়ে কংগ্রেস নেতাকে মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও করেন শশী থারুর।

আরও পড়ুন: Viral Video: অতিরিক্ত নেশার ফল, মদ্যপ চালক গাড়ি নিয়ে সোজা নদীতে পড়লেন, তারপর ডুবল চার চাকা, দেখুন ভাইরাল ভিডিয়ো

দেখুন সেই ভিডিয়ো যা দেখলে শিউরে উঠবেন...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement