Shocking Video: না বলে আম বাগানে ঢোকার 'শাস্তি', ৩ শিশুর উপর কুকুর ছেড়ে দেওয়া হল, নির্মম ভিডিয়ো

Dog (Photo Credit: File Photo)

না বলে আম বাগানে কেন ঢুকেছ, এই অপরাধে নির্মম কাণ্ড ঘটাল এক ব্যক্তি। আম বাগানে ৩ শিশু যখন না বলে ঢুকে পড়ে, তাদের শাস্তি দিতে পোষা জার্মান শেফার্ড এবং পিটবুল ছেড়ে দেয় এক ব্যক্তি। এরপর দুটি কুকুর (Dog)একযোগে ওই ৩ শিশুকে কামড়াতে যেমন শুরু করে, তেমনি হাঁচড়ে রক্তও বের করে দেয়। ভয়ের চোটে ওই ৩ শিশু হাত জোড় করে ক্ষমা চাইতে শুরু করে। তারা আর কোনওদিন না বলে ওই ব্যক্তির আম বাগানে প্রবেশ করবে না বলে কাকুতি মিনতি করতে থাকে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরস (Hathras) থেকে এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা দেখে নিন্দার ঝড় উঠতে শুরু করে। শিশুদের উপর কীভাবে এক ব্যক্তি ওইভাবে শাস্তি স্বরূপ নির্মম কাণ্ড ঘটাতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: Viral Video: প্রকাশ্য দিবালোকে ভরা বাজারের মধ্যে তরুণীর গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে, দেখুন ভাইরাল সিসিটিভি ফুটেজ

দেখুন সেই ছবি যেখানে হাত জোড় করে কাকুতি মিনতি শুরু করে ওই ৩ শিশু...

 

হাথরসের ওই ঘটনা প্রকাশ্যে আসার পর পদক্ষেপ করা হয় পুলিশের তরফেও...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement