Shocking Gym Video: জিম শেষ করল জীবন, ২৭০ কেজি তুলতে গিয়ে, বিশালাকার রড আটকাল কাধ, গলায়, মুহূর্তে বন্ধ কিশোরী পাওয়ারলিফটারের হৃদস্পন্দন

Powerlifter Died (Photo Credit: X/Screengrab)

জিমের (Gym) ভিতর ঘটে গেল চমকে ওঠা ঘটনা। যেখানে শরীর চর্চা করতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোরী পাওয়ারলিফটার। ইয়াশতিকা আচার্য নামে এক মহিলা পাওয়ারলিফটার (Powerlifter) রাজস্থানের (Rajasthan) বিকানিরের জিমে হাজির হয়। শরীরচর্চা করতে গিয়ে ১৭ বছরের ইয়াশতিকা যখন ২৭০ কেজি ওজনের লোহার রড তুলতে যায়, সেই সময় হঠাৎ করে ওই ২৭০ কেজির লোহার রড তার কাধে, তারপর গলায় আটকে যায়। কোনওক্রমে সেটিকে সরানো হয়। ইয়াশতিকা ২৭০ কেজি ওজন তুলতে গেলে, রড যখন গলায় আটকে যায়, সেই সময় সে  মাটিতে  উলটে পড়ে যায়। ফলে ১৭ বছরেই মৃত্যু কোলে ঢলে পড়ে কিশোরী ইয়াশতিকা। ইয়াশতিকা পড়ে যেতেই জিমের প্রশিক্ষকও পড়ে যান মাটিতে। প্রসঙ্গত ইয়াশতিকার পিছনে দাঁড়িয়ে তাকে শেখাচ্ছিলেন প্রশিক্ষক। হঠাৎ করে ওই ঘটনা ঘটায়, জিমে হাজির প্রত্যেকে অবাক হয়ে যান।

দেখুন জিমে এসে কী হল কিশোরী পাওয়ারলিফটারের...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement