Viral Video: ট্রেনের মধ্যে গাঁজা সেবন, যাত্রীকে চড় কষালেন আরপিএফ, ভাইরাল ভিডিয়ো

এরপর আরপিএফের কাছে অভিযোগ জানালে ওই যাত্রীকে উচিত শিক্ষা দেন এক আরফিএফ আধিকারিক।

ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ ট্রেনের(Train) মধ্যে গাঁজা (Weed)সেবন। নেশায় আসক্ত যাত্রীকে চুল টেনে চড় কষালেন এক আরপিএফ(RPF)। ভাইরাল হল ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে একটি দূরপাল্লার ট্রেনে। চলন্ত ট্রেনেই প্রকাশ্যে গাঁজা সেবন করতে থাকেন এক যুবক। সহযাত্রীরা আপত্তি জানালেও তাতে কর্ণপাত করেননি তিনি। এরপর আরপিএফের কাছে অভিযোগ জানালে ওই যাত্রীকে উচিত শিক্ষা দেন এক আরফিএফ আধিকারিক। চুল টেনে সপাটে চড় কষান তাঁর গালে। ওই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সহযাত্রীরা। ওই ভিডিয়োতে আরপিএফ অফিসারকে বলে শোনা যায়, "পুরো নেশায় মগ্ন । চোখ লাল। সহযাত্রীদের অসুবিধায় পড়তে হয় ওই যুবকের জন্য। বারণ সত্ত্বেও কোনও কথায় কান দেয়নি ও।"

ট্রেনের মধ্যে গাঁজা সেবন, যাত্রীকে চড় কষালেন আরপিএফ, ভাইরাল ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement