Ghaziabad Shocker: কুকুরের বাচ্ছাকে ইচ্ছা করে পিষে দিল গাড়ি, দেখুন অমানবিকতার ভিডিয়ো

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের (Ghaziabad) টিলামোড় (Tila more) থানা এলাকায়।

গাজিয়াবাদ: কিছু মানুষের মানসিকতা যে কতটা অমানবিক তা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। সম্প্রতি এমন একটি ভিডিয়ো (video) ভাইরাল (viral) হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ছোট্ট একটি কুকুরের বাচ্ছাকে (Puppy) ইচ্ছা করে গাড়ি (car) দিয়ে পিষে দিচ্ছে এক ব্যক্তি (person)। নৃশংস এই ঘটনার বিষয়ে চারিদিকে নিন্দার ঝড় বয়ে যেতেই সক্রিয় হয়েছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি (Ghaziabad Shocker) ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের (Ghaziabad) টিলামোড় (Tila more) থানা এলাকায়। একটি কুকুর ও তার বাচ্ছা রাস্তার উপরে খেলা করছিল। পাশে পার্কিং থেকে গাড়ি বের করে এক ব্যক্তি ওই কুকুর দুটির উপর দিয়ে চালিয়ে দেয়। মা কুকুরটি পালিয়ে যেতে সক্ষম হলেও সামনের চাকায় পিষে মৃত্যু হয় বাচ্ছা কুকুরটির। আরও পড়ুন: Sea Life Berlin: বিশালাকার অ্যাকোরিয়াম ভেঙে রাস্তায় তৈরি হল ঢেউ, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement