Punjab Wedding Brawl: বিয়ে বাড়িতে কার পছন্দের গান বাজবে! সেই নিয়ে তুমুল অশান্তি বরপক্ষ কনেপক্ষের মধ্যে, দেখুন
মারমুখী হয়ে একে অপরকের দিকে তেড়ে আসে দুই পক্ষ। বিয়ে বাড়ির বিশৃঙ্খল পরিস্থিতি দেখে উপস্থিত অতিথিরা আতঙ্কিত হয়ে পড়ে। ভয়ে চিৎকার করতে শুরু করে তারাও। অবস্থা বেগতিক হতে দেখে খবর দেওয়া হয় পুলিশে।
Punjab Wedding Brawl: বিয়ের অনুষ্ঠানে তুমুল অশান্তি, হাতাহাতি, বিশৃঙ্খল পরিস্থিতি। পাঞ্জাবের (Punjab) মোহালিতে এক বিয়ের অনুষ্ঠানে গান বাজানো নিয়ে বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। মারমুখী হয়ে একে অপরকের দিকে তেড়ে আসে দুই পক্ষ। বিয়ে বাড়ির বিশৃঙ্খল পরিস্থিতি দেখে উপস্থিত অতিথিরা আতঙ্কিত হয়ে পড়ে। ভয়ে চিৎকার করতে শুরু করে তারাও। অবস্থা বেগতিক হতে দেখে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে অভিযুক্ত বরপক্ষ এবং কনেপক্ষকে থানায় তুলে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারেন, বিয়ে বাড়িতে কার পছন্দের গান বাজবে তা ঘিরে মূল অশান্তির সূত্রপাত। থানায় গিয়ে দুই পক্ষই মিটমাট করে নিয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ লাদাখের পর বাংলাদেশ, রিখটার স্কেলে ৫.৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে ওপার বাংলায়
দেখুন বিয়ে বাড়ির অশান্তির ভিডিয়ো...