Video: ফের পোষ্য কুকুরের হামলা, লিফটে উঠতেই শিশুর হাতে কামড় সারমেয়র, দেখুন

Credits: Pixabay

নয়ডায় ফের কুকুরের হামলা। এবার লিফটে উঠতেই কুকুরের কামড় খেতে হয় এক স্কুল  পড়ুয়াকে। নয়ডার লা রেসিডেন্সিয়া সোসাইটির একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে গুঞ্জন শুরু হয়। যেখানে দেখা যায়, সোসাইটির লিফটে ওঠার পরপরই এক ব্যক্তির পোষ্য স্কুল পড়ুয়ার হাতে কামড়ে দেয়।  ওই পড়ুয়া কুকুরের কামড় খেয়ে মায়ের পিছনে গিয়ে লুকিয়ে পড়লেও, যাঁর পোষ্য, তাঁকে কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি।  নয়ডার সোসাইটিতে এমন বেশ কয়েকটি ঘটনা সাম্প্রতিককালে চোখে পড়ে।  ফলে লা রেসিডেন্সিয়া সোসাইটির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।  দেখুন...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement