Shanghai: লকডাউনে বাড়ির বাইরে এক সপ্তাহ আগে তালা ঝুলিয়েছে প্রশাসন! মুক্তির জন্য আতর্নাদ 'বন্দি' বাসিন্দাদের (ভিডিও)

ফের করোনার ঢেউয়ে নাজেহাল চিন। অনেক চেষ্টা করেও কোভিডের ঢেউ রোখা যাচ্ছে না ড্রাগনের দেশে।

ফের করোনার ঢেউয়ে নাজেহাল চিন। অনেক চেষ্টা করেও কোভিডের ঢেউ রোখা যাচ্ছে না ড্রাগনের দেশে। করোনার শৃঙ্খল ভাঙতে কোভিডের এই ঢেউয়ে সংক্রমণের উতসস্থল সাংহাই শহরে কঠোর লকডাউন জারি করা হয়েছে। লকডাউন সফল করতে সাংহাইয়ের বেশ কিছু আবাসন, বহুতলের গেট বাইরে থেকে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

সপ্তাহে মাত্র একবার তালা খুলছে প্রশাসন, ফলে কোনওভাবেই মানুষের আর বাইরে বের হওয়ার উপায় থাকছে না। দীর্ঘদিন ঘরে বন্দি হয়ে সাংহাইবাসীর আর্তনাদ শোনা যাচ্ছে । ঘরে ঘরে তালাবন্দি থাকা মানুষ বিভিন্ন আবাসন থেকে চিতকার করছেন, সাহায্য চাইছেন।

দেখুন ভিডিও

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement