Tiger Locked in Farmer’s House: কৃষকের বাড়িতে ঢুকে পড়ল বাঘ, দেখুন ভিডিও

উদ্ধারকারী দল বাঘটিকে অজ্ঞান করে উদ্ধার করে।

Panic Grips Jharkhand Village (Photo Credit: X)

নয়াদিল্লি: রাঁচির সিলি এলাকায় একটি বাঘ (Tiger) ঢুকে পড়ে, এক ব্যক্তি বুদ্ধি করে বাঘটিকে আটকে দেন। তারপর বন বিভাগকে বিষয়টি জানানো হলে উদ্ধারকারী দল বাঘটিকে অজ্ঞান করে উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর, রাঁচির সিলি ব্লকের কোচো পঞ্চায়েতের মারদু গ্রামে হঠাৎ পুরন্দর মাহাতো নামে এক ব্যক্তির ঘরে শব্দ শোনা গেল, তিনি টর্চ জ্বালিয়ে দেখেন একটি বাঘ ঘরে প্রবেশ করেছে। পুরন্দর মাহাতো তাঁর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বাঘটিকে জ্বালাতন না করে এবং কোনও শব্দ না করে ঘর থেকে বেরিয়ে এসে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেন। ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আরও পড়ুন: Maharashtra Bull Attack: ব্যস্ত রাস্তায় ষাঁড়ের গুঁতো, ছটপট করে মারা গেলেন ৮০ বছরের বৃদ্ধ

কৃষকের বাড়িতে ঢুকে পড়ল বাঘ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement