Cobra Snake: কীভাবে সম্ভব...! সাপকে ধরে কামড়ে দিল দুধের শিশু, প্রাণ গেল বিষধর কোবরার, অক্ষত একরত্তি

সাপ মানুষকে কামড়ানোর পরিবর্তে এবার মানুষ সাপকে কামড়ে দিল। শিশুটির কামড়ে মারা গিয়েছে সাপটি।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কোবরা (Cobra Snake), পৃথিবীর অন্যতম বিষধর সাপের মধ্যে একটি। সেই কোবরাকে ধরে কামড়ে দিল এক বছরের দুধের শিশু। বিহারের (Bihar) বেত্তিয়ায় ঘটল সাংঘাতিক কাণ্ড। সাপ মানুষকে কামড়ানোর পরিবর্তে এবার মানুষ সাপকে কামড়ে দিল। শিশুটির কামড়ে মারা গিয়েছে সাপটি। এদিকে সাপকে কামড়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর অজ্ঞান হয়ে যায় শিশুটি। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে নিয়ে হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা এবং কিছু পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসক জানান, শিশুটির শরীরে বিষের কোনও চিহ্ন নেই এবং সে বিপদের বাইরে। অথচ দুধের সন্তানের কামড়ে কোবরাটি কীভাবে মারা গেল তা ভেবে কুল পাচ্ছে না পরিবার।

দুধের শিশুর কামড় সাপকে, মারা গেল কোবরা

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement