Noida: লিফটের মধ্যে মহিলার সঙ্গে অবসরপ্রাপ্ত IAS অফিসারের হাতাহাতি, দেখুন ভাইরাল ভিডিয়ো

সোমবার সকালে নয়ডা ১০৮ সেক্টরে পার্ক লরিয়েট সোসাইটির ঘটনা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। লিফটের মধ্যে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে সেই হাতাহাতির দৃশ্য।

Noida (Photo Credits: X)

লিফটের মধ্যে কুকুর নিয়ে যাতায়াত করায় মহিলার সঙ্গে তুমুল অশান্তি এক অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের। তর্ক বিতর্কের মাঝে মহিলার গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে ওই অবসরপ্রাপ্ত সরকারী কর্মীর বিরুদ্ধে। সোমবার সকালে নয়ডা ১০৮ সেক্টরে পার্ক লরিয়েট সোসাইটির ঘটনা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। লিফটের মধ্যে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে সেই হাতাহাতির দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে, বচসার মাঝে মহিলা এবং ওই ব্যক্তি একে অপরের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। আর তার পরেই হাতাহাতি।

দেখুন ভাইরাল ভিডিয়ো... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement