Noida Viral Videi: বচসার মাঝে বিশ্ববিদ্যালয়ে পরিসর তরুণীকে এলোপাথাড়ি মার যুবকের, ভাইরাল ভিডিয়ো দেখে তদন্তে পুলিশ

ভিডিয়োয় দেখা যাচ্ছে, কোন এক বিষয় নিয়ে তরুণীর সঙ্গে ওই যুবকের বচসা চলছিল। এরই মাঝে তরুণীকে ঠেলে ফেলে দিয়ে এলোপাথাড়ি চড় মারতে শুরু করেন ওই যুবক।

Noida Viral Video (Photo Credits: X)

বিশ্ববিদ্যালয়ে পরিসরে এক তরুণীকে মারধর করতে দেখা গেল এক যুবকে। নয়ডার সেক্টর ১২৫-এর অ্যামিটি বিশ্ববিশ্ববিদ্যালয় চত্বরের ওই ঘটনা উঠে এল সমাজমাধ্যমের পাতায়। সেখানে দেখা যাচ্ছে, কোন এক বিষয় নিয়ে তরুণীর সঙ্গে ওই যুবকের বচসা চলছিল। এরই মাঝে তরুণীকে ঠেলে ফেলে দিয়ে এলোপাথাড়ি চড় মারতে শুরু করেন ওই যুবক। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই নয়ডা পুলিশের নজরে এসেছে। তদন্ত শুরু করে নয়ডা পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ব্যস্ত রাস্তায় যুবককে বেধড়ক মার, ছুরির কোপে মৃত্যু, দেখুন ভাইরাল ভিডিয়ো

দেখুন ভাইরাল ভিডিয়ো...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement