Viral Video: চেপে রয়েছেন চালক, ওই অবস্থাতেই স্কুটি ক্রেনে করে তুলল ট্র্য়াফিক পুলিশ; দেখুন ভিডিও

নো পার্কিং জোনে (No Parking Zone) রাখায় চালক-সহ স্কুটিটাই ক্রেনে (Crane) করে তুলে নিয়ে গেল ট্র্য়াফিক পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের (Nagpur) আঞ্জুম কমপ্লেক্সে (Anjuman Complex)। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুটিতে (Scooty) চেপে রয়েছেন চালক। এই অবস্থাতেই স্কুটিটিকে ক্রেনের সাহায্যে তোলা হচ্ছে। জানা গিয়েছে, চালক স্কুটি ছাড়তে রাজি না হওয়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়। তাঁকে নিয়েই ক্রেনে তোলা হয় স্কুটি।

দেখুন ভিডিও:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement