Leopard Attack Foiled In Mumbai: লাঠি উঁচিয়ে চিতাকে রুখলেন প্রৌঢ়া, ভিডিও ভাইরাল

ফের বাণিজ্য নগরীতে চিতার হানা (Mumbai)৷ এবার দিনেদুপুরে মহিলাকে আক্রমণ করল চিতা৷ তবে ভয় না পেয়ে রুখে দাঁড়ালেন তিনি৷ হাতের লাঠি উঁচিয়েই তেড়ে গেলেন চিতার দিকে৷

Leopard Attack (Photo Credits: @NewsroomMumbai)

মুম্বই, ৩০ সেপ্টেম্বর: ফের বাণিজ্য নগরীতে চিতার হানা (Mumbai)৷ এবার দিনেদুপুরে মহিলাকে আক্রমণ করল চিতা৷ তবে ভয় না পেয়ে রুখে দাঁড়ালেন তিনি৷ হাতের লাঠি উঁচিয়েই তেড়ে গেলেন চিতার দিকে৷ বাড়ির বাইরে বসেছিলেন বছর ৫৫-র নির্মলাদেবী রামবদন সিং৷ হঠাৎ তিনি খেয়াল করেন পিছন থেকে চিতা তাঁকে দেখছে৷ হাতে ছিল ওয়াকিং স্টিক সেটা নিয়েই প্রতিরোধ গড়ে তোলেন৷ চিতার ধাক্কায় চিত হয়ে পড়েও যান৷ তবে লড়াই থামাননি৷ একটা সময় রমে ভঙ্গ দিয়ে স্থান ত্যাগ করে সেই চিতা৷ এই নিয়ে সপ্তাহে তিনবার সঞ্জয় গান্ধী জতী উদ্যান লাগোয়া এলাকায় চিতার হামলা (Leopard Attack) ঘটল৷

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement