Viral Video: 'সাক্ষাৎ সরস্বতীর অপমান', হিন্দি বই পোড়াচ্ছে এমএনএস, রাজের দলকে কটাক্ষের বন্যা, দেখুন ভিডিয়ো

Attacks On Hindi Books (Photo Credit: Instagram/Screengrab)

হিন্দি (Hindi) বই বিক্রি করা যাবে না। দোকানে বিক্রি করতে হবে মারাঠি (Marathi Book) বই। প্রথম থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়াদের জন্য কোনওভাবেই হিন্দি বই বিক্রি করা যাবে না। এভাবেই সুর চড়াল এমএনএস (MNS)। শুধু তাই নয়, দোকানের কর্মীর কাছ থেকে হিন্দি বই ছিনিয়ে নিয়ে, তার পাতা ছিঁড়ে ফেলেন এমএনএস কর্মীরা। এরপর সেই বইয়ের প্রথম পাতায় তাঁরা আগুন ধরিয়ে দেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। এমএনএসের আরও দাবি, প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত যে বাচ্চারা স্কুলে পড়ে, তাদের বাড়ির লোকের কাছে কোনওভাবে হিন্দি বই বিক্রি করা যাবে না। হিন্দির বিরুদ্ধে সুর চড়িয়ে ওই ভাষার বই পোড়াতে শুরু করেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা। মুম্বইয়ের ভিকরোলিতে এমএনএস কর্মীরা বই পুড়িয়ে যে কীর্তি করেন, তার ভিডিয়ো নিয়ে নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়ে যায়।

দেখুন হিন্দি বই কীভাবে পোড়াতে শুরু করেন এমএনএস কর্মীরা...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement