মহিলাকে রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে একদল মেয়ে, দেখুন ভিডিয়ো

সোমবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া একটি ভিডিয়োতে রাস্তার উপর এক মহিলাকে ফেলে বেধড়ক পেটাতে দেখা গেল একদল মেয়েকে। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ওই মহিলাকে না বাঁচিয়ে ভিডিয়ো তোলার জন্য ওইখানে থাকা মানুষদের মানবিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে।

ইন্দোর: সোমবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া একটি ভিডিয়োতে রাস্তার উপর এক মহিলাকে (Woman) ফেলে বেধড়ক পেটাতে দেখা গেল একদল মেয়েকে (Gang of girls)। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ওই মহিলাকে না বাঁচিয়ে ভিডিয়ো (Video) তোলার জন্য ওইখানে থাকা মানুষদের মানবিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের (Indore) বলে জানা গেছে।

কয়েক সেকেন্ডে ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি মহিলাকে রাস্তার ফেলে বেল্ট দিয়ে মারার পাশাপাশি চড়, ঘুষি ও লাথি নাগাড়ে মেরে চলেছে তিন-চারটি মেয়ে। আর আশেপাশে দাঁড়িয়ে রয়েছে অনেকে। তাদের মধ্যে বেশিরভাগ ওই ঘটনার ভিডিয়ো তুললেও মহিলাকে বাঁচাতে আসেনি কেউ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement