Pakistan Hindu Mass Weeding: পাকিস্তানে হিন্দুদের গণবিবাহ, আফ্রিদির বাড়ির সামনে এক ছাদনাতলায় এক হল ১২৮ হাত! দেখুন ভিডিয়ো
পাকিস্তানের করাচিতে হিন্দুদের জন্য আয়োজিত হল গণবিবাহ। প্রাক্তন তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির বাড়ির কাছে হিন্দুদের গণবিবাহে ৬৪ জন দম্পতির মালাবদল হল।
পাকিস্তানের করাচিতে হিন্দুদের জন্য আয়োজিত হল গণবিবাহ। প্রাক্তন তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির বাড়ির কাছে হিন্দুদের গণবিবাহে ৬৪ জন দম্পতির মালাবদল হল। আয়োজকরা জানালেন, খরচের জন্য পাকিস্তানের সবচেয়ে জনবহুল এই শহরে অনেকেই বিয়ে করতে পারেন না। মেয়ের মা-বাবা-রা সবচেয়ে চিন্তায় থাকেন। তাই সামাজিক আনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে দেওয়া হল, যারা আর্থিকভাবে সক্ষম নন।
গত পাঁচ বছর ধরে এই গণবিবাহ আয়োজিত হচ্ছে করাচিতে। গণবিবাহে পাত্র-পাত্রীদের বিয়ের সাজ সহ যাবতীয় খরচ বহন করা হয়। সঙ্গে এই গণবিবাহে অবাধ আমন্ত্রণে এলাহি খাওয়া দাওয়া, বর-কনের জন্য বিশেষ উপহারও দেওয়া হল। আরও পড়ুন-শাড়িতেই ওয়ার্ক-আউট! মহিলার কান্ডে হতবাক নেটিজেনরা, দেখুন
দেখুন ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)