Jallikattu: লড়াইয়ে ষাঁড়ের শিংয়ের গুতোয় ভেঙে দু টুকরো খেলোয়াড়ের বুক, দেখুন ভিডিয়ো
তামিলনাড়ুর শিবগঙ্গায় ষাঁড়ের লড়াইয়ে মর্মান্তিক দুর্ঘটনা। ১০টি ষাঁড়কে নিয়ে ৯ জন প্রতিযোগীর মধ্যে খেলা হচ্ছিল জালিকাট্টুর নিয়ম মেনে। আধ ঘণ্টা করে প্রতিটি ষাঁড় মাঠে থাকবে, আর ৯জন প্রতিযোগীকে তাদের বিরক্ত করে পয়েন্ট পেয়ে জিততে হবে।
তামিলনাড়ুর শিবগঙ্গায় ষাঁড়ের লড়াইয়ে মর্মান্তিক দুর্ঘটনা। ১০টি ষাঁড়কে নিয়ে ৯ জন প্রতিযোগীর মধ্যে খেলা হচ্ছিল জালিকাট্টুর নিয়ম মেনে। আধ ঘণ্টা করে প্রতিটি ষাঁড় মাঠে থাকবে, আর ৯জন প্রতিযোগীকে তাদের বিরক্ত করে পয়েন্ট পেয়ে জিততে হবে। এই বিপজ্জনক খেলার মাঝে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি ষাঁড়ের লেজে টান পড়ার পর, সে তেড়ে গিয়ে ২৮ বছরের কার্তিক নামের প্রতিযোগীকে সজোরে গুঁতো মারে। রক্তাক্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে সেই ব্যক্তি।
কারাকুদি সরকারী হাসপাতালে ভর্তি করার সে মারা যায়। ডাক্তাররা জানান, ক্ষিপ্ত ষাঁড়ের গুঁতোয় কার্তিকের বুক ভেঙে দু টুকরো হয়ে যায়। মৃতর খবর আসার পর মাঝপথে বন্ধ করে দিতে হয় খেলা। স্কোরবোর্ডে তখনও লেখা, একে রয়েছেন কার্তিক।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Tamil Nadu Temple Food Poisoning: মন্দিরের প্রসাদ থেকে বিষক্রিয়া, হাসপাতালে ১০৮ জন
Tamil Nadu: তামিলনাড়ুর একটি মন্দিরে পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ ৮৫ জন, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকে
Gas Cylinder Exploded: স্কুলের ক্যান্টিনে আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আতঙ্কে ছোটাছুটি পড়ুয়াদের
Advertisement
Advertisement
Advertisement