Madhya Pradesh: চলন্ত বাইকে হৃদরোগে আক্রান্ত চালক, গাড়ি নিয়ে উলটে পড়ে নিমেষে মৃত্যু

বাইক চালানোর সময়ে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ওই চালক যুবক। বাইক নিয়ে সোজা ধাক্কা মারেন এক দোকানের সামনে দাঁড় করানো সাইকেল, বাইকে গিয়ে।

Representational Image (Photo Credits: PTI)

বাইক চালাতে চালাতেই হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হলেন চালক। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বারওয়ানিতে চলন্ত বাইকে মৃত্যু হল যুবকের। গত ১৭ জুন দুপুরের ঘটনা। বাইক চালানোর সময়ে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ওই চালক যুবক। বাইক নিয়ে সোজা ধাক্কা মারেন এক দোকানের সামনে দাঁড় করানো সাইকেল, বাইকে গিয়ে। বাইক থেকে উলটে পড়ে গিয়ে সেখানেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনঃ বিতর্ক চুলোয় যাক, দ্বিতীয় দিনের শেষে আদিপুরুষের ব্যবসা ২০০ কোটি পার

দেখুন ঘটনার সিসিটিভি ফুটেজ... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement