Python Attacks Man: আস্ত মানুষ গিলে খেতে এল অজগর, জঙ্গলের মধ্যে মলত্যাগ করতে গিয়ে সাংঘাতিক কাণ্ড
জঙ্গলের মধ্যে মলত্যাগ করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। এমন সময়ে বিশালাকার অজগর তেড়ে এসে ব্যক্তির দুই পা জাপটে ধরে। ধীরে ধীরে শিকারের গলা শক্ত করে চেপে গিলে ফেলার চেষ্টা করে অজগর।
জঙ্গলের মধ্যে মলত্যাগ করতে গিয়ে প্রাণ হাতে নিয়ে ফিরলেন এক ব্যক্তি। আস্ত মানুষ গিলে খাবে বলে ওই ব্যক্তিকে শিকার বানায় ১৩ ফুট লম্বা এক অজগর সাপ (Python)। সাংঘাতিক কাণ্ড মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরে। জঙ্গলের মধ্যে মলত্যাগ করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। এমন সময়ে বিশালাকার অজগর তেড়ে এসে ব্যক্তির দুই পা জাপটে ধরে। ধীরে ধীরে শিকারের গলা শক্ত করে চেপে গিলে ফেলার চেষ্টা করে অজগর। জঙ্গল থেকে ব্যক্তির চিৎকারে ছুটে আসে গ্রামবাসী। লাঠিসোঁটা, দা, কুঠার হাতের কাছে যে যা পেয়েছে তাই নিয়ে ছুটে আসেন গ্রামবাসীরা। আস্ত মানুষ গিলে খেতে উদ্যত হয়েছে অজগর, এমন দৃশ্য দেখে চক্ষু চড়ক গাছ সকলের। একের পর এক কুঠারের আঘাত চলে সাপটির উপর। কুঠারের আঘাতে মৃত্যু হয় অজগরের। প্রাণে বাঁচেন ওই ব্যক্তি।
অজগরের শিকার...
কুঠারের আঘাত...