Kerala Cop Drives Car With Petrol Pump Staff: তেলের দাম চাওয়ায় পেট্রোল পাম্পের কর্মীকে পিষে দিয়ে মারার চেষ্টা কেরলের পুলিশের, দেখুন ভিডিয়ো
কেরলের কান্নুরে নিন্দনীয় ঘটনা। সেখানকার এক পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরিয়ে চলে যেতে চান একর পুলিশ কর্মী।
কেরলের কান্নুরে নিন্দনীয় ঘটনা। সেখানকার এক পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরিয়ে চলে যেতে চান একর পুলিশ কর্মী। সেটা দেখে পেট্রোল পাম্পের কর্মী পুলিশ কর্তার থেকে তেলের দাম চান। কিন্তু 'আমি পুলিশ'এই কথা বলে রাগ দেখিয়ে সেই পেট্রোল পাম্প থেকে সজোরে গাড়ি চালিয়ে পালাতে যান সেই পুলিশ কর্মী। কিন্তু তাকে কিছুতেই ছেড়ে দিতে রাজি হননি পেট্রোল পাম্পের কর্মী।
বেগতিক বুঝে ধাক্কা মেরে পেট্রোল পাম্পের কর্মীটিকে বনেটে নিজের গাড়ির তুলে দেন পুলিশ কর্মী। আর তারপর বেশ অনেকটা রাস্তা সেইভাবেই পেট্রোল পাম্পের কর্মীকে ন্যায্য টাকা চাওয়ার 'শাস্তি' দেন। পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। পুলিশ কর্মীটির বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে বলে কান্নুর সিটির পুলিশ কমিশনার অজিথ কুমার জানিয়েছেন।
দেখুন ভাইরাল ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Advertisement
Advertisement