kickboxer Dies During Match: ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের ঘুষিতে প্রাণ গেল কিকবক্সারের, দেখুন ভিডিও

কিকবক্সিং ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের ঘুষিতে প্রাণ গেল কিকবক্সারের (Kickboxer)। মৃত কিকবক্সারের নাম নিখিল এস (Nikhil S)। ২৩ বছরের নিখিল মহীশূরের বাসিন্দা। ১০ জুলাই জ্ঞান জ্যোতি নগরে পাই ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে অনুষ্ঠিত কিকবক্সিং চ্যাম্পিয়নশিপের (Kickboxing Championship) ম্যাচ চলাকালীন সময় দুর্ঘটনাটি ঘটে। ঘুষির আঘাতে কোমায় চলে যান নিখিল। বেশ কয়েকদিন কোমায় থাকার পর বুধবার তাঁর মৃত্যু হয়। ইভেন্টের একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রতিপক্ষের ঘুষি মুখে লাগার পর নিখিল রিংয়েই পড়ে যাচ্ছেন। অজ্ঞান অবস্থায় তাঁকে বেঙ্গালুরুর নগরভবীর জিএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার তিনি মারা যান। এদিকে প্রতিযোগিতার আয়োজকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন নিখিলেন বাবা-মা। এই বিষয়ে তাঁরা অভিযোগ দায়ের করলেপুলিশ অবহেলার মামলা রুজু করেছে।

দেখুন ভিডিও:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement