Karnataka: ইলেকট্রিকের বিল সংগ্রহ করতে গিয়ে বিপত্তি, গৃহকর্তার কাছে বেধড়ক মার
ইলেকট্রিক বিলের টাকা দিতে বেঁকে বসেন গৃহকর্তা। টাকা দিতে অস্বীকার করায় বাড়ির ইলেকট্রিকের লাইন কেটে দেওয়ার হুমকি দেন ওই কর্মী।
ইলেকট্রিকের বিল সংগ্রহ করতে গিয়ে গৃহকর্তার কাছে বেধড়ক মার খেলেন ইলেকট্রিক অফিসের কর্মী। বুধবার কর্ণাটকের (Karnataka) কোপাল জেলার ঘটনায় গ্রেফতার হয়েছেন অভিযুক্ত ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ইলেকট্রিকের বিল না দেওয়ায় বিলের টাকা সংগ্রহ করতে ওই ব্যক্তির বাড়ি গিয়েছিলেন ইলেকট্রিক অফিসের দুই কর্মী। কিন্তু সেখানে গিয়ে ঘটল বিপত্তি। ইলেকট্রিক বিলের টাকা দিতে বেঁকে বসেন গৃহকর্তা। টাকা দিতে অস্বীকার করায় বাড়ির ইলেকট্রিকের লাইন কেটে দেওয়ার হুমকি দেন ওই কর্মী। আর সেই নিয়ে শুরু হয় দুই পক্ষের বচসা। হাতাহাতিতে নেমে আসেন ব্যক্তি। ইলেকট্রিক অফিসের কর্মীকে চড়, থাপ্পড়, জুতো পেটা কোন কিছুই বাকি রাখেননি তিনি।
দেখুন ঘটনার ভিডিয়ো...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement