Karnataka Viral Video: কাছ থেকে ঝর্ণা দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের, দেখুন ভিডিয়ো

ওই যুবক ঝর্ণার সামনে দাঁড়িয়ে রিল বানাচ্ছিলেন। দূরে দাঁড়িয়ে বন্ধু তা রেকর্ড করছে। ক্যামেরা চলাকালীন আচমকাই জলের স্রোতের টানে পাথরের উপর আছড়ে পড়লেন তিনি। তলিয়ে যান ঝর্নায়।

Man Falling into Overflowing Waterfall (Photo Credits: Twitter)

কাছ থেকে ঝর্ণা উপভোগ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল যুবকের। কর্ণাটকের (Karnataka ) কোল্লুরের কাছে আরাসিনাগুন্ডি জলপ্রপাতে তলিয়ে গিয়ে মৃত্যু হল ২৩ বছরের ওই যুবকের। শিবমোগা জেলার ভদ্রাবতী নিবাসী ওই যুবক ঝর্ণার সামনে দাঁড়িয়ে রিল বানাচ্ছিলেন। দূরে দাঁড়িয়ে বন্ধু তা রেকর্ড করছে। ক্যামেরা চলাকালীন আচমকাই জলের স্রোতের টানে পাথরের উপর আছড়ে পড়লেন তিনি। তলিয়ে যান ঝর্নায়। যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ। খবর দেওয়া হয়েছে পরিবারকে।

আরও পড়ুনঃ  কী দিন পড়ল! রাস্তায় বসে ভুট্টা বিক্রি করছেন অভিনেতা সুনীল গ্রোভার

দেখুন ভিডিয়ো... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement