Chandigarh, India Pakistan Conflict: দেখুন, ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে জরুরি সেবার জন্য স্বেচ্ছাসেবক হতে চণ্ডীগড়ে জনজোয়ার

চণ্ডীগড়ের স্থানীয় মানুষদের যেভাবে কড়া রোদে দাঁড়িয়ে ফর্ম পূরণ করতে দেখা যাচ্ছে এবং সংকটের সময় সাহায্যের জন্য এগিয়ে আসতে উৎসাহ দেখিয়েছে সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও অনেক ভালোবাসা পেয়েছে।

Huge Crowd Gathers In Chandigarh To Volunteer (Photo Credit: ANI/X)

Chandigarh, India Pakistan Conflict: ভারত এবং পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে, লোকজন এমন উৎসাহ নিয়ে এগিয়ে এসেছে যা দেশবাসীর মন গর্বে ভরে দেবে। সম্প্রতি চণ্ডীগড়ে একটি স্থানীয় ঘোষণা করা হয় দেশ সেবায় সাহায্যের জন্য। সেই আর্জিতে সাড়া দিয়ে চণ্ডীগড়ের স্থানীয়রা ফর্ম ভরতে এবং দেশের সাহায্য করতে একে একে হাজির হয়। পরে সেখানে দেখা যায় দেশ সেবায় এগিয়ে আসতে শত শত স্থানীয় লোক স্বেচ্ছাসেবক হতে লাইনে দাঁড়িয়ে আছেন। চণ্ডীগড়ের স্থানীয় মানুষদের যেভাবে কড়া রোদে দাঁড়িয়ে ফর্ম পূরণ করতে দেখা যাচ্ছে এবং সংকটের সময় সাহায্যের জন্য এগিয়ে আসতে উৎসাহ দেখিয়েছে সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও অনেক ভালোবাসা পেয়েছে। ভারতের জাতীয়তাবোধের পরিচয় দিয়ে এগিয়ে আসার এই ভিডিও ANI তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সেখানে জনতাকে জড়ো হয়ে 'পাকিস্তান মুর্দাবাদ' এবং 'ভারত মা কি জয়' স্লোগান তুলতে দেখা গেছে। India Strikes On Pakistan Assets Video: 'পাকিস্তানের কোমর ভাঙছে ভারত', সীমান্তে রাখা পাক অস্ত্র, জঙ্গি লঞ্চ প্যাড সব ভেঙে চুরমার করে দিল সেনা বাহিনী, দেখুন ভিডিয়ো

জরুরি সেবার জন্য স্বেচ্ছাসেবক হতে চণ্ডীগড়ে জনজোয়ার

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement