Viral News: স্ত্রীকে খরপোশ দিতে সাতটা বস্তায় ৫৫ হাজার টাকার কয়েন নিয়ে আদালতে স্বামী

ডিভোর্সের পর আদালতের নির্দেশ মত প্রাক্তন স্বামী তাকে ভরণপোষণ বা খরপোশের টাকা দিচ্ছেন না। এই দাবিতে স্ত্রী আদালতে গেলে আইন মেনে সেই ব্যক্তিকে জেলের সাজা দেয় আদাল

A youth in Salem paid Rs 2.6 lakh to buy a bike with Re 1 coins he collected in three years. (Photo Credits: ANI/Twitter)

ডিভোর্সের পর আদালতের নির্দেশ মত প্রাক্তন স্বামী তাকে ভরণপোষণ বা খরপোশের টাকা দিচ্ছেন না। এই দাবিতে স্ত্রী আদালতে গেলে আইন মেনে সেই ব্যক্তিকে জেলের সাজা দেয় আদালত। স্ত্রী-র আনা মামলায় জেল খাটার পর জামিনে ছাড়া পেয়ে স্বামী করলেন এক কাণ্ড। ঘর থেকে সাতটা বস্তায় খুচরো পয়সা বা কয়েন বেঁধে আদালতে এলেন স্বামী। আদালতের নির্দেশ মেনে খুচরো পয়সায় ঠিক ৫৫ হাজার টাকা আনেন তিনি। বেশীরভাগই ১, ২ টাকার কয়েন। আদালতের কর্মীরা গুণতে বসেন সেই কয়েন।

সেই ব্যক্তি জানাল, তার কাছে যা টাকা আছে সবই খুচরো পয়সাই। সর্বস্বই তিনি দিয়ে দিলেন। রাজস্থানের জয়পুরে হয় এমন কাণ্ড।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement