Horrific Video: গলা পর্যন্ত মদ খেয়ে চালক, বাইকে ধাক্কা দিয়ে মহিলা পুলিশকে টেনে নিয়ে চলল 'মাতালের অটো', দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো
মদ্যপান করে গাড়ি চালানোর ফল (Drunk Rickshaw Driver) যে কতটা মারাত্মক হতে পারে, তা এই ভিডিয়ো না দেখলে বিশ্বাস হবে না। মহারাষ্ট্রের (Maharashtra) সাতারা থেকে এমনই একটি ভিডিয়ো (Viral Video) এবার উঠে এল।
যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাতারের একটি বাজার যখন জনসমাগমে ভরে উঠেছে, সেই সময় বেগতিক চালে ছুটতে শুরু করে একটি অটো রিক্সা (Auto)। ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, ওই অটো রিক্সার পিছনে একজন রয়েছেন।
জানা যায়, সাতারার (Satara) ওই অটো রিক্সার চালক আকণ্ঠ মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন। সেই সময় তিনি হঠাৎ করে একটি মোটরবাইকে ধাক্কা দেন। এরপর মোটরবাইকের সঙ্গে এক মহিলা পুলিশ কর্মীকে (Police) টেনে নিয়ে ছুটে যান।
ওই অটো রিক্সার সঙ্গে প্রায় ২০০ মিটার পর্যন্ত চলে যান ওই মহিলা পুলিশ কর্মী। টেনে হিঁচড়ে তাঁকে অটোর পিছনে করে নিয়ে যান ওই চালক।
ভরা বাজারে যখন ওই ছবি দেখা যায়, মানুষ তাজ্জব হয়ে যান। কীভাবে ওই অটো চালক কোনওদিকে খেয়াল না করে, মহিলা পুলিশ কর্মীকে রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে যায়, তা নিয়ে শুরু হয় জোর চর্চা। সেই সঙ্গে সাতারার ওই ভয়ঙ্কর ভিডিয়োটিও ভাইরাল হয়ে যায় হু হু করে।
দেখুন আকণ্ঠ মদ্যপান করে অটো চালিয়ে পুলিশ কর্মীকে টেনে নিয়ে গেলেন চালক...