Specially-Abled Pulling Cart: এক পায়ের জোরে ক্রাচ নিয়ে টানছেন ভ্যান, ভাইরাল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির জীবনযুদ্ধের ভিডিয়ো

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা প্রায় সবাই ওই ব্যক্তির জীবনীশক্তিকে কুর্নিশ জানিয়েছেন। এক টুইটারাট্টি লিখেছেন, অভূতপূর্ব আত্মা। একজন লিখেছেন, ঈশ্বর তোমার মঙ্গল করুন।

Photo Credits: Aamir Khan/ Twitter)

কলকাতা: বাঁ পাটা হাঁটুর নিচে থেকে কাটা পড়েছে তাই ওই হাতে ধরা রয়েছে ক্রাচ (crutch)। আর অন্য হাতে পণ্যবোঝাই ভ্যানের (curt) হ্যান্ডেল ধরে রাস্তা দিয়ে হেঁটেছেন যাচ্ছেন এক ব্যক্তি। সম্প্রতি এমনই হৃদয়স্পর্শী অথচ অনুপ্রেরণামূলক ঘটনার ভিডিয়োই শেয়ার করেছেন আমির খান নামে এক টুইটারাট্টি।

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির (Specially-abled man) ওই রকম জীবনযুদ্ধের ভিডিয়োটির শিরোনামে আমির খান লিখেছেন, যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমাকে কিছু চেষ্টা করতেই হবে।

ভিডিয়োটি (Specially-abled Pulling Cart) সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা প্রায় সবাই ওই ব্যক্তির জীবনীশক্তিকে কুর্নিশ জানিয়েছেন। এক টুইটারাট্টি লিখেছেন, অভূতপূর্ব আত্মা। একজন লিখেছেন, ঈশ্বর তোমার মঙ্গল করুন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement