Viral Video: নটিংহাম ম্যাকডোনাল্ডসের কাউন্টারে সাবাড় হল খাবার, পুলিশের তাড়ায় খাবার রেখেই দে ছুট যুবকদের (দেখুন ভিডিও)
নটিংহাম ম্যাকডোনাল্ডসের কাউন্টারে বেআইনি ভাবে ঢুকে "খাবার এবং সফট ড্রিংকস চুরি করে" পালিয়েছে এমন একদল যুবককে তাড়া করল পুলিশ। দোকানের মালিকরা বলছেন, প্রায় রবিবার, ২১ অগাস্ট রাত ৯ টার দিকে ক্লম্বার স্ট্রিট ফাস্ট-ফুড চেইনে ঢুকে পড়ে ৫০ জন যুবকের একটি দল ।পুলিশ জানিয়েছে, ঐ দলের প্রায় সাত জন কাউন্টারে লাফিয়ে পড়ে রান্নাঘরে তৈরি খাবার চুরি করতে শুরু করে। কেও কেও সফট ড্রিংকস খেতে খেতেই পুরো ঘটনার ভিডিও তুলতে থাকে। তাঁরা চলে গেলে, গ্রুপের প্রায় ২০জন রেস্টুরেন্টে অপেক্ষায় ছিলেন এবং দোকানের কর্মীদের প্রতি হুমকি ও গালিগালাজ করছিলেন।পুলিশ ঘটনাস্থলে গেলে দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ওই দলে ছিল ১৪ থেকে ১৬ বছর বয়সী যুবকরা যারা দোকান লুঠের সময় ট্র্যাকসুট ও টুপি পড়েছিল।
Advertisement
সম্পর্কিত খবর
Bangladeshi Migrants Detained: স্ত্রী সন্তান নিয়ে পাকাপাকিভাবে বাস, খোদ রাজধানীর বুক থেকে আটক ৬৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী
Murshidabad: বাজি কারখানার আড়ালে বানানো হত কী? মুর্শিদাবাদে তল্লাশি অভিযানে উদ্ধার গান পাউডার, সালফার, গ্রেফতার ৫
Illegal Bangladeshi Nationals: ভারতে ঢুকে পাকাপাকিভাবে বাস, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজে সকাল সকাল তল্লাশি অভিযানে প্রশাসন
Donald Trump: নিজের ইচ্ছায় দেশ ছাড়লে হাজার ডলারের পুরস্কার ঘোষণা ট্রাম্পের, পিছনে কী অঙ্ক
Advertisement
Advertisement