Donald Trump: নিজের ইচ্ছায় দেশ ছাড়লে হাজার ডলারের পুরস্কার ঘোষণা ট্রাম্পের, পিছনে কী অঙ্ক

আর ভয় দেখিয়ে, জোর করে তুলে নিয়ে গিয়ে নয় এবার অর্থের টোপ দেখিয়ে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর কৌশল নিল ট্রাম্প প্রশাসন।

Donald Trump: নিজের ইচ্ছায় দেশ ছাড়লে হাজার ডলারের পুরস্কার ঘোষণা ট্রাম্পের, পিছনে কী অঙ্ক
Donald Trump (Photo Credit: Instagram)

Donald Trump: অবৈধ অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর নয়া পন্থা নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)। আর ভয় দেখিয়ে, জোর করে তুলে নিয়ে গিয়ে নয় এবার অর্থের টোপ দেখিয়ে অবৈধ অভিবাসী (Illegal Immigrants)-দের দেশে ফেরত পাঠানোর কৌশল নিল ট্রাম্প প্রশাসন (Trump Admin)। স্বইচ্ছায় আমেরিকা ছেড়ে নিজের দেশে ফেরত গেলে প্রত্যেককে ভাতা হিসেবে এক হাজার মার্কিন ডলার দেওয়া হবে বলে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করলেন। মার্কিন প্রশাসনের দেওয়া ফর্ম পূরণ করে আমেরিকা ছেড়ে নিজের দেশে ফেরার কথা ঘোষণা করলে মার্কিন প্রশাসন প্রত্য়েককে এক হাজার ডলার দেবে। আর এরপরেও কেউ যদি যেতে না চান তাহলে তাদের দুনিয়ার সবচেয়ে ভয়াবহ জেল এল-সালভাদোরে কারাবাসে পাঠানো হবে।

অবৈধ অভিবাসীদের ইস্যুতে নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে নয়া চাল ট্রাম্পের

মার্কিন মুলুকে অবৈধ অভিবাসীদের রাখার পিছনে ট্রাম্পের সমর্থকদের সবচেয়ে বড় যুক্তি ছিল, মার্কিনীদের করের টাকার অপচয় করা হচ্ছে অবৈধ অভিবেসীদের পিছনে। অথচ সেই ট্রাম্পই এখন হাজার ডলার দেওয়ার কথা বলে প্রশাসনিক খরচ অনেকটা বাড়িয়ে দিলেন। অবৈধ অভিবাসীদের তাদের দেশে ফেরত পাটাতে গিয়ে বারবার আদালতের বাধার মুখে পড়ছে ট্রাম্প প্রশাসন। কারণ মার্কিন মুলক থেকে কাউকে বের করে দিতে হলে যে আইনি প্রক্রিয়া, নিয়ম মানতে হয় তার ধারেকাছে না যাওয়ায় ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসীদের নীতিতে লাল সঙ্কেত দিচ্ছে সে দেশের আদালত। এবাবে তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা সম্ভব নয় বুঝতে পেরে দুদে ব্যবসায়ী ট্রাম্প এবার অর্থের টোপ দেখালেন বলে বিশেষজ্ঞ মহলের মত।

ট্রাম্পের 'অর্থ' কৌশল

আদালতে বারবার বাধা পাচ্ছেন ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ক্ষমতায় ফিরলেই কোটি কোটি অবৈধ অভিবাসীদের কোমরে দড়ি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের দেশে ফেরত পাঠাবেন। কিন্তু ট্রাম্পের দাবি মত অত সংখ্যক অবৈধ অভিবাসী আমেরিকায় নেই তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। আবার অবৈধ অভিবাসীদের অনেককে জোর করে খুন, ধর্ষণের মত গুরুতর অপরাধীর তকমা দিতে গিয়েও আদালতের ধমক খেয়েছেন ট্রাম্প। দ্বিতীয়বার ক্ষমতায় এসে ১০০ দিন পাড় করে ফেলেছেন ট্রাম্প। কিন্তু শুরুতে লোকদেখানো অনেক জাঁকজমক করেও খুব বেশী সংখ্যক অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। উল্টে নিরাপরাধ মানুষদের দাগী অপরাধীদের চেষ্টায় মুখ পুড়েছে ট্রাম্প প্রশাসনের।

(The above story first appeared on LatestLY on May 05, 2025 09:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).